শিউলী ইসলাম’এর ব্লগ

জীবন মানেই গল্প কবিতা ছন্দের আলোকিত শক্তি

বাদলের ধারা

 
 প্রকৃতি উচ্ছল প্রানবন্ত
বাতাসের কানে কথা বলছে,
মেঘে বিজলী করছে মিতালী
ঝড়ো হাওয়ার শেষে,
গুরু গুরু মেঘ গান ধরেছে।
উতলা চঞ্চলা মন
বাতাসের সাথে দুলছে।
জুঁই, চামেলী, কদম,কেয়া ফুটেছে
ময়ূর পেখম তুলে নাচ ধরেছে।
হেঁটে  চলে চাষী মেঠো পথে
সাথে ধেয়ে চলে  ধেনু
রাখাল বাজায় প্রানের বেনু।
পানকৌড়ী জলকেলী খেলা করছে
 ডালে ঐ কাক বৃষ্টিতে ভিজে
চোখ দুটো যেন মুদে আসে।
প্রৃকৃতি  যেন শান্ত
সবকিছু পরিশ্রান্ত।
বাদলের ধারা ঝরে যায়
ঝর্ ঝর্ ঝর্ ঝর্
প্রকৃতি ঘুমায় মন্থর মন্থর।
 
 
   
 
 

১ টি মন্তব্য »

  হিমেল wrote @

আপনি খুবই সুন্দর কবিতা লিখেন। ভাল লাগলো কবিতাটি পড়ে।


Your comment

HTML-Tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>