জীবন মানেই গল্প কবিতা ছন্দের আলোকিত শক্তি
২৫শে বৈশাখ
মে 12, 2010 at 9:06 পুর্বাহ্ন · ফাইল করা হয়েছে Uncategorized and tagged: Bangla, Bangladesh, Bengali, kobita
রবির আলোয় উদ্ভাসিত
পাতায় পাতায় পল্লবিত
২৫শে বৈশাখ,
তোমারি গানে গানে তব ভরে থাক
প্রকৃতিতে সুরে সুরে
মিশে আছো অন্তরে অন্তরে
আকাশে বাতাসে সবখানে
ভরিয়ে দিয়েছো থরে থরে।
যা ছিল দিয়েছো সবকিছু দেবার
উন্নত শিরে মনে আছো সবার
তব গানে গানে আছো মনে মনে
হিয়ার মাঝে রয়েছো ধ্যানে জ্ঞানে
তরনী তটিনীর তীরে
আকাশের তারার ভীড়ে
আছো সবখানে
তবু খুঁজি তোমায় আমি শূন্য নয়নে
কখনও আবার বনে বনে
হৃদয়ে খুঁজি দু‘বাহু বাড়িয়ে
সবকিছুকে ছাড়িয়ে
আছো তুমি সর্বএ ছড়িয়ে
আছো নক্ষএ হয়ে তিমিরে
যুগ যুগ ধরে রবে তুমি হৃদয়ের ।।
Like this:
Be the first to like this post.
Permalink
Leave a Reply