অঙ্গার নিজে পুড়ে
হয়েছে আঁধারে কালো
লুকিয়ে রেখেছে তার
মনেতে অসীম আলো
কালো অপবাদে পরেছে
হীরে ঝলমলে মল
নীরবে নিভৃতে ফেলে
নয়নের যতো জল
প্রাসাদে ঘরে তার
খনির হীরের কণা
কালো ভেবে ছুড়ে
ফেলে দেয় অঙ্গারখানা
বেদনার জালে বোনা
ছড়িয়ে দেয় প্রীতিকণা
আত্মাহুতি দিয়ে উৎসর্গ
করেছে অন্তরের মালাখানা
মরুময় করেছে অঙ্গার
তনু হিয়া পুড়ে পুড়ে
আর্তনাদ উল্লাস ভেবে
কখনও সে ভুল করে
দোলে যায় পদাঘাতে
তারে করে পদদলিত
নিজে পুড়ে রক্তিম
অগ্নিশিখা হয় জ্বলন্ত
ছড়িয়ে দেয় শিখার
আলো দিক দিগন্ত
নেভে আর জ্বলে
বারবার যেন নিবন্ত
প্রতিটি ক্ষনে নিজের
কাছে যেন সে জীবন্ত
আকাশে পাতালে
মৃত্তিকাতে জ্বলে নিত্য
অমূল্যরতন বিলিয়ে দিয়ে
নিজেকে করে রিক্ত
হৃদয়ের ভালবাসা দিয়ে
পৃথিবীকে করে দীপ্ত
কালো অপবাদ থেকে

acha ami banglay kivabe lekhbo ?