টিনে শনে কত বাড়ি
বাঁশ বাগানের সারি সারি
পিছন পাড়ে পুকুর ঘেরা
আম কাঁঠল আর লিচুতে সেরা
শাপলা শালুক বিলের ধারে
বক পাখিরা মাছ ধরে,
বকুলতলায় ঝরতো বকুল
গোলাপ বেলী ফুটতো যে ফুল
মাচায় মাচায় কুমড়ো ঝোলে
কচি পটল শোলার
বেড়ায় বাতাসে দোলে
ফাগুন মাসে মৌ মাছিরা
বসে আমের বোলে
মৌ পিয়ে সেই সুবাসে
নাচে তালে তালে
ধানের শিষে মিষ্টি বাতাস
দোলে নাচন তোলে
সেই খুশীতে হৃদয়
তখন আনন্দেতে ভোলে
মাঠে মাঠে বেড়ায় রাখাল
বাজায় বাঁশী সকাল বিকাল
পুকুরে মাছ করে খেলা
ভেসে বেড়ায় কলার ভেলা
সেই সে দিনের
মধুর মধুর ছবি
ভাবি বসে লিখে দিতেম
যদি হতেম কবি।।
